দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় তীব্র গরমের মধ্যে ঘাস কাটতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন আব্দুল খালেক (৫০) নামে এক গ্রাম পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে লাবসা ইউনিয়নের গোপিনাথপুরে তার মৃত্যু হয়।
আব্দুল খালেক লাবসা ইউনিয়নে প্রায় ৩০ বছর ধরে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির গরু-ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
পরে বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, আব্দুল খালেকের মৃত্যুতে তিনি ও এলাকার মানুষ গভীরভাবে শোকাহত।
যে আই